সংক্ষেপে

কাজ শুরুর আগে আমরা ফ্রি স্যাম্পল দিই, তাই ঝুঁকি কম। কাজ শুরু হয়ে গেলে সম্পন্ন অংশের টাকা ফেরত হয় না। অ্যাড বাজেট কখনো ফেরতযোগ্য নয়, কারণ সেটি সরাসরি Facebook / Google / TikTok-কে দেওয়া হয়।

১. কাজ শুরুর আগে

লিড বা ডেটা ডেলিভারির ক্ষেত্রে আমরা আকারে ছোট একটা ফ্রি স্যাম্পল দিই — যাতে মান দেখে নিয়ে তারপর সিদ্ধান্ত নিতে পারেন। স্যাম্পল পছন্দ না হলে কিছুই দিতে হবে না।

২. কখন ফেরত পাওয়া যাবে

  • কাজ শুরু হয়নি — সম্পূর্ণ টাকা ফেরত (বাংলাদেশে সাধারণত ৭ কর্মদিবসের মধ্যে, আন্তর্জাতিক ক্ষেত্রে ১০ কর্মদিবসের মধ্যে)।
  • কাজ আংশিক হয়েছে — সম্পন্ন অংশের মূল্য কেটে বাকিটা ফেরত।
  • আমরা ডেলিভারি দিতে পারিনি (আমাদের কারণে) — সম্পূর্ণ ফেরত।
  • ডেলিভারিতে এমন ত্রুটি যা scope-এর বাইরে এবং আমরা ঠিক করতে পারিনি — অনুপাতিক ফেরত।

৩. কখন ফেরত হয় না

  • অ্যাড বাজেট — Facebook, Google বা TikTok-কে দেওয়া টাকা কোনোভাবেই ফেরত আসে না। এটি আমাদের নিয়ন্ত্রণে থাকে না।
  • কাজ সম্পূর্ণ ডেলিভারি হয়ে যাওয়ার পর।
  • যে সময় বা কাস্টম কাজ ইতিমধ্যে ব্যয় হয়ে গেছে।
  • ক্লায়েন্টের দেওয়া ভুল/অসম্পূর্ণ তথ্যের কারণে ডেলিভারি কাজ না করলে।
  • আমাদের শর্ত ভঙ্গ করে (যেমন কেনা লিস্টে ক্যাম্পেইন চালানোর অনুরোধ) কাজ বন্ধ হলে।

৪. মাসিক সাবস্ক্রিপশন বাতিল

  • যেকোনো সময় বাতিল করা যায় — পরবর্তী বিলিং মাস থেকে বন্ধ হবে।
  • বর্তমান মাসের ফি ফেরত হয় না (কারণ কাজ চলছে)।
  • Annual প্ল্যানে অ-ব্যবহৃত সম্পূর্ণ মাসের অনুপাতিক ফেরত পাওয়া যায়, তবে ব্যবহার করা মাসের ছাড় কেটে নেওয়া হয়।

৫. কীভাবে অনুরোধ করবেন

  1. WhatsApp (+8801876675511) বা ইমেইল (rocky@narailexpress.net)-এ জানান।
  2. ইনভয়েস নম্বর বা প্রজেক্টের রেফারেন্স দিন, আর সমস্যাটি সংক্ষেপে লিখুন।
  3. আমরা ২ কর্মদিবসের মধ্যে জানিয়ে দেব অনুরোধ গৃহীত হলো কি না।
  4. গৃহীত হলে ফেরত ৭–১০ কর্মদিবসের মধ্যে পাঠানো হবে।

৬. বিরোধ

প্রথমে সরাসরি কথা বলার চেষ্টা করি — বেশিরভাগ সমস্যা এখানেই মিটে যায়। না মিটলে বাংলাদেশের Consumer Rights Protection Act, 2009 অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন।


In short

You get a free sample before any work starts, so the risk is low. Once work has begun, the portion already delivered is not refundable. Ad spend is never refundable because it is paid directly to Facebook, Google or TikTok.

1. Before work starts

For lead and data deliveries we provide a small free sample so you can judge quality first. If the sample is not right, you pay nothing.

2. When a refund is available

  • Work has not started — full refund, normally within 7 working days in Bangladesh and 10 working days internationally.
  • Work is partly done — refund of the unused portion after deducting the value of work completed.
  • We failed to deliver through our own fault — full refund.
  • A defect outside the agreed scope that we could not fix — proportional refund.

3. When a refund is not available

  • Ad spend — money paid to Facebook, Google or TikTok cannot be recovered. It is outside our control.
  • Once a deliverable has been completed and handed over.
  • Time or custom work already spent.
  • Where delivery failed because of incorrect or incomplete information supplied by the client.
  • Where we stopped work because the engagement breached our terms (for example, a request to mail a purchased list).

4. Cancelling a subscription

  • Cancel at any time — it stops from the next billing month.
  • The current month's fee is not refunded, because work is already in progress.
  • On an annual plan, unused full months are refunded proportionally, less the discount already used.

5. How to request

  1. Contact us on WhatsApp (+8801876675511) or email (rocky@narailexpress.net).
  2. Give the invoice number or project reference and a short description of the problem.
  3. We will confirm within 2 working days whether the request is accepted.
  4. If accepted, the refund is sent within 7–10 working days.

6. Disputes

We always try to resolve things directly first, and most issues are settled that way. If not, you may take the matter further under Bangladesh's Consumer Rights Protection Act, 2009.